এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি ওই বিজনেসটা কি কি জিনিস মাথায় রেখে শুরু করেছেন তার উপর। কোন বিজনেস শুরু করার পর একটা প্রতিষ্ঠানকে কমপক্ষে ৪ টি ধাপ পেরোতে হয়।
১। স্টার্টআপ স্টেজ,
২। গ্রোথ স্টেজ,
৩। ম্যাচুরিটি স্টেজ,
৪। ডিক্লাইন স্টেজ।
একেকটা কোম্পানি একেক সময়ে ব্রেকইভেন মিট করতে পারে। সেটা নির্ভর করে অনেক কিছুর উপর, যেমনঃ বিজনেস শুরুর সময় বাজারের অবস্থা, পণ্যের চাহিদা-যোগান, প্রতিযোগীদের অবস্থান, সব ডিপার্টমেন্টে আপনার বাজেটের পরিমাণ, এবং সর্বোপরি আপনার কাজের ধরণ, গতি আর বাজারকে বুঝতে পারার ক্ষমতা। উদাহরণ হিসেবে বলা যায়, টুইটার মাত্র কিছুদিন আগে নিজেদের লাভের মুখ দেখল, পাশাপাশি ফেসবুক শুরুর চার বছরের মধ্যে নিজেদেরকে বিনিয়োগকারীদের কাছে লাভজনক হিসেবে প্রমাণ করে। বাজার গবেষণা অনুযায়ী বলা হয়, কোন প্রতিষ্ঠান শুরুর প্রথম তিন বছরে অপারেশন কস্ট কমানো উচিৎ যতটা সম্ভব। আর প্রথম পাঁচ বছরের মধ্যে বাইরের বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানাতে হয় (যদি আইপিও তে যাওয়ার পরিকল্পনা থাকে)। তাই একদম নির্দিষ্ট করে ব্রেকইভেন টাইম বলা সম্ভব না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের ক্যালকুলেশনই বলে দেবে আপনার কত দিন লাগা উচিৎ। কারও নয়ে হয়, কারও নব্বইতে হয়।
আশা করি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমি একজন বিজনেস অ্যানালিস্ট। নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করলাম। এখনও শিখছি কিভাবে আরো ভাল কাজ করা যায়। তাই ভুল কিছু বললে ক্ষমাপ্রার্থী। আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে। Let’s learn and grow together … 🙂 🙂
এই লিংক হতে আরো বিস্তারিত পড়ে নিন।
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
Premium Residency Guide in KSA সৌদি আরবের Premium Residency (Sponsor-Free Residency) ২০২৬: যোগ্যতা, সুবিধা, আবেদন…
Should you send your child abroad? সন্তানকে বিদেশে পাঠান, এদেশ তার জন্য অনিরাপদ। কথাটি অনেকের…
BYD: এক অদ্ভুত মেগা-সাম্রাজ্যের গল্প! খনি থেকে জাহাজ—যেভাবে একটি গাড়ি কোম্পানি বদলে দিচ্ছে বৈশ্বিক উৎপাদনের…
High-Value Hard Skills for Computer Experts AI যুগে Computer Expert-দের যে Skills শিখলে Future আরও…
সফলতার গোপন ভাষা: যে ৫টি বাক্য আপনার ভাগ্য আটকে রেখেছে The secret language of success…
৩৩ বছর বয়সে আমার ৩৩টা নির্মম কিন্তু বাস্তব শিক্ষা ৩৩ বছরে বুঝেছি — লাইফ…