Personal Development

একজন লিডারের বৈশিষ্ট্য কি রকম হওয়া উচিত?

 

লিডার কে? একজন লিডারের বৈশিষ্ট্য কি রকম হওয়া উচিত?

কর্মক্ষেত্রে বা যেকোন ক্ষেত্রে ভাল লিডার হতে হলে বিভিন্ন গুণ আপনার থাকা প্রয়োজন। আপনার ভেতরে যদি বিভিন্ন ধরনের গুণ থেকে থাকে তাহলে আপনি অন্যদের তুলনায় আলাদা হবেন। আপনার কাজে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। মাঝে মাঝে নিজেকে পরীক্ষা করুন- আপনি কেমন লিডার।

Definition of Leader (লিডার এর সংজ্ঞা)

Leader শব্দটি ইংরেজী। এর আভিধানিক অর্থ নেতা, দলপতি, জননেতা, নায়ক, সর্দার, অধিনায়ক, চালক, জননায়ক, অগ্রনেতা, অগ্রগামী, অগ্রদূত, মুরুবি, পতি, পথপ্রদর্শক, গোষ্ঠীপতি, মোড়ল, মকদ্দমার প্রধান উকিল ইত্যাদি। তবে এখানে Leader শব্দটি নেতা অর্থে ব্যবহার করা হয়েছে।

পারিভাষিক অর্থে, একজন লিডার সেই ব্যক্তি যিনি প্রথমে নিজে শিখেন, তারপর কাজটা নিজে করেন এবং পরবর্তীতে অন্যদের দেখান কিভাবে কাজটা করতে হয়!

লিডার এর সংজ্ঞায় Oxford Dictionary of English এ বলা হয়েছে – The person who leads or commands a group, organization, or country. অর্থাৎ এমন এক ব্যক্তি যে নেতৃত্ব ও আদেশ দেয় একটি গ্রুপ, সংগঠন বা দেশকে।

এছাড়া ইংরেজিতে সহজ ভাষায় বলা হয় – “A leader is one who knows the way, goes the way, and shows the way.” অর্থাৎ “একজন নেতা যিনি পথ জানেন, সেই পথে চলেন এবং সেই পথ অন্যকে দেখান।”

Role of a Leader (লিডারের রোল যে রকম হওয়া উচিত)

একজন টিম লিডারের কাজ হচ্ছে, তার টিম মেম্বারদের কাছ থেকে বেষ্ট আউটপুট বের করে আনা। সে জন্য তাদেরকে কিছু ইন্সপাইরেশন/মোটিভেশন ও কার্যকরী দিকনির্দেশনা দিতে হয়, যেন তারা কনফিডেন্স পায় এবং সঠিকভাবে কাজটি সম্পাদন করতে পারে। আপনি যদি বলেন, কি করছ, ফালতু কাজ, তুমি প্রোগ্রামিং এর কিছুই বোঝনা, তুমি তো কিছুই বোঝনি, তুমি তো ব্যাংকিং এর কিছুই বোঝ না, ধূর তোমাকে দিয়ে কিচ্ছু হবে না ইত্যাদি ইত্যাদি। এতে মেম্বারদের কনফিডেন্স নষ্ট হয়। নিজেকে সে মেলে ধরতে পারে না। তার ক্রিয়েটিভিটি দেখানোর কোন সুযোগ ও সাহস কোনটাই সে পায় না! সে মনে মনে ভাবতে থাকে এবং বিশ্বাস করে বসে সত্যিই হয়তবা তাকে দিয়ে এ কাজ হবে না।
একথাগুলো না বলে আপনি যদি পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলেন… গুড, আরে ভালো হয়েছে তো! এই জায়গা গুলো ইম্প্রুভ করলে আরো ভালো হবে। সাবাশ, এগিয়ে যাও। তুমিই পারবে এই প্রব্লেমটা সলভ করতে।
দেখবেন, ওই মেম্বারটি অনেক কনফিডেন্স পাবে। দ্বিগুন উৎসাহে কাজ করবে। মনে রাখবেন একজন লিডার কিংবা ম্যানেজার হিসেবে আপনার উচিত টিম মেম্বারদের কনফিডেন্স বাড়িয়ে তোলা, হতাশ করে দেওয়া নয়!

John Q Adams নামক একজন নামি দামি ও গুণী ব্যক্তি (যিনি আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট) সহজভাবে বলেছেন – “If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader.” অর্থাৎ “যদি আপনার কাজ অন্যদেরকে আরো স্বপ্নে অনুপ্রাণিত করে, আরো শিখুন, আরো কিছু করুন এবং আরো বেশি কিছু হয়ে উঠুন, আপনি একজন লিডার বা নেতা।”

পরিশেষে বলা যায় যে, Are you a leader or want to be a leader! অর্থাৎ আপনি একজন নেতা নাকি একজন নেতা হতে চান! এক্ষেত্রে যদি উত্তর হা হয়, তাহলে কিপ মুভিং ফরওয়ার্ড! আর যদি উত্তর না হয়, তাহলে কিপ ট্রায়িং টু বি ওয়ান!

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।

    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

    Mahbub Osmane

    Hi, my name is Mahbub Osmane; a 35-year-old, Digital Marketing Consultant, Entrepreneur & Public Speaker. I’m the Founder of BytecodeIT, BPOEngine & DigitalAdOpS. Last 10 years I have been working as a Digital Marketer & SEO consultant where I worked for over 200 businesses and ranked them higher and boost their sales funnel. Visit www.mahbubosmane.com/mahbub-osmane to know more.

    Recent Posts

    High-Value Hard Skills for Computer Experts

    High-Value Hard Skills for Computer Experts AI যুগে Computer Expert-দের যে Skills শিখলে Future আরও…

    2 days ago

    The secret language of success

    সফলতার গোপন ভাষা: যে ৫টি বাক্য আপনার ভাগ্য আটকে রেখেছে The secret language of success…

    1 month ago

    ৩৩ বছর বয়সে আমার ৩৩টা নির্মম কিন্তু বাস্তব শিক্ষা

      ৩৩ বছর বয়সে আমার ৩৩টা নির্মম কিন্তু বাস্তব শিক্ষা ৩৩ বছরে বুঝেছি — লাইফ…

    3 months ago

    Legal businesses in Saudi Arabia with a service license

    সার্ভিস লাইসেন্স দিয়ে সৌদি আরবে বৈধ ব্যবসার সুবর্ণ সুযোগ – সম্পূর্ণ গাইড ২০২৬ সৌদি আরব…

    4 months ago

    Jannat Ambulance Service Google Ads Case Study

    Jannat Ambulance Service Google Ads Case Study:   মাত্র $160 বাজেটে ১৫ দিনে 841 ক্লিক…

    4 months ago

    সৌদি আরবে আকামা বের করার সম্পূর্ণ গাইড

    How To Get Iqama in Saudi Arabia?  সৌদি আরবে আকামা বের করার সম্পূর্ণ গাইড (নতুন…

    4 months ago