এসময় মাতলুব আহমেদ বলেন, দেশের মানুষ যেন একসঙ্গে বাড়ি এবং গাড়ি দুটোই সহজে কিনতে পারে সেজন্য আমরা নতুন উদ্যোগ নিয়েছি। নিটল আয়াত প্রপার্টিজ লিমিটেড থেকে যেকেউ ভাড়ার টাকায় ফ্লাট কিনতে পারবেন। ফ্ল্যাটের দামের ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে রেডি ফ্লাটে বসবাসের জন্য বুঝে নিতে পারবেন। বাকি টাকা ২০ বছরের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ রয়েছে। যারা কিস্তিতে ফ্লাট কিনবেন তারা বিনা ডাউন পেমেন্টে কিস্তি সুবিধায় টাটার গাড়ি কিনতে পারবে।
মাতলুব আহমেদ, ঢাকা শহরের অনেক মানুষের স্বপ্ন আছে তার সাধ্যমত একটা ফ্লাট কেনার। কিন্তু তাদের সাধ্য নেই এককালীন মূল্য পরিশোধ করার। অনেক সময় ফ্লাট কেনার জন্য টাকা পরিশোধ করেও বছরের পর বছর রিয়েলস্টেট কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে হয় ফ্লাট বুঝে নেয়ার জন্য। এ অসুবিধা দূর করতে সহজ কিস্তিতে ফ্লাট দিচ্ছে নিটল আয়াত প্রপার্টিজ লিমিটেড। আপনি যেদিন ফ্লাট কেনার জন্য ফ্লাটের দামের ২০ শতাংশ পরিশোধ করবেন সেদিনই ফ্লাটের চাবি বুঝে নিতে পারবেন।
মাতলুব আহমেদ জানান, ২০ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা দামের ফ্লাটও নিটল আয়াত প্রপার্টিজ লিমিটেডের মাধ্যমে কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ধরুন আপনি ২০ লাখ টাকা দামের ফ্লাট কিনতে চান। তাহলে আপনাকে প্রথমে ৪ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে। বাকি টাকা ২০ বছরে ২৪০ টি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ঢাকায় এমন সহজ কিস্তির সুবিধা আর কোনো রিয়েলস্টেট কোম্পানি দিচ্ছে না।
তবে ২০ বছরের কিস্তি সুবিধায় এই প্রতিষ্ঠান থেকে ফ্লাট কিনলে ৮ শতাংশ সুদ দিতে হবে। ফ্লাটের ডাউন পেমেন্ট বাদবাকি টাকার উপর এই সুদ ধার্য হবে। কিস্তির টাকা প্রতি মাসে পরিশোধ করতে হবে। এছাড়াও রয়েছে ফ্লাটের দামের ৩ শতাংশ প্রসেসিং ফি ও ৫ হাজার টাকা আবেদন ফি।
নিটল আয়াত প্রোপার্টিজের রিজিওনাল ইনচার্জ হাফিজুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ’ঢাকা শহরের যেকোনো প্রান্তে আমাদের মাধ্যমে ফ্লাট কেনা যাবে। ফ্লাট কেনার জন্য আবেদন ফি ৫ হাজার টাকা। সঙ্গে ফ্লাটের মুল দামের ৩ শতাংশ প্রসেসিং ফি দিতে হবে। ডাউন পেমেন্ট দিয়েই ফ্লাটের চাবি বুঝে নেয়া যাবে।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.nitolaayat.com এই ঠিকানায়।
সূত্র: ঢাকাটাইমস
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
৩৩ বছর বয়সে আমার ৩৩টা নির্মম কিন্তু বাস্তব শিক্ষা ৩৩ বছরে বুঝেছি — লাইফ…
সার্ভিস লাইসেন্স দিয়ে সৌদি আরবে বৈধ ব্যবসার সুবর্ণ সুযোগ – সম্পূর্ণ গাইড ২০২৬ সৌদি আরব…
Jannat Ambulance Service Google Ads Case Study: মাত্র $160 বাজেটে ১৫ দিনে 841 ক্লিক…
How To Get Iqama in Saudi Arabia? সৌদি আরবে আকামা বের করার সম্পূর্ণ গাইড (নতুন…
বিজনেস প্রোফাইল সার্ভিস কেন এখন আর বিলাসিতা নয়, বরং ব্যবসার বেঁচে থাকার শর্ত বর্তমান প্রতিযোগিতামূলক…
বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনদাতাদের সবচেয়ে বড় ১০ টি সমস্যা ও বাস্তব সমাধান। (A Complete Guide…