১) যখনই বায়ার অর্ডার করবে, বায়ারকে ধন্যবাদ জানান। আলাদা এবং সুন্দরভাবে ধন্যবাদ জানাতে চাইলে আপনি “Thank you Card” ডিজাইন করে নিতে পারেন কিংবা গুগলে অনেক ফ্রি কার্ড আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তবে আমি মনে করি মেসেজ দিয়ে ধন্যবাদ জানালেই যথেষ্ট।
২) বায়ার তখনই আপনার সার্ভিস কিংবা গিগ অর্ডার করে যখন সে আপনার গিগটাকে ট্রাষ্ট করে এবং অন্যদের তুলনায় তার কারে গ্রহনযোগ্য মনে করে সুতরাং বায়ারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করুন এবং ভালো যোগাযোগ রাখুন সেই সাথে কাজের আপডেট দিন।
৩) আমি অনেককেই দেখেছি বায়ারের কাছে প্রশ্ন করতে দ্বিধাবোধ করে, কিন্তু কেন? অবশ্যই, অবশ্যই, অবশ্যই বায়ারকে প্রশ্ন করুন, যদি আপনি তার কাজের ব্যাপারে কিছু না বুঝে থাকেন কিংবা জানার দরকার থাকে। এতে বায়ার বিরক্ত হবে না, কিংবা আপনার দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে না, বরং সে খুশি হবে যে আপনি তার কাজটা ঠিক ভাবে করার জন্য ভালো ভাবে বুঝে নিচ্ছেন।
৪) আপনি ছোট অর্ডার পেয়েছেন $5 এর? তাই বায়ারকে খুব বেশি কেয়ার না করে কোনভাবে কাজ করে দিলেন কারন এটা তো অনেক ছোট বায়ার তাইনা? মোটেও না আপনার ধারনা ভুল প্রমানিত হতে পারে এবং এই $5 এর বায়ারটা আপনার জন্য $5,000 এর বায়ার হয়ে যেতে পারে কারন যে কোনো বায়ারই বড় কাজ করাতে চাইলে আপনাকে আগে পরীক্ষা করে নিবে সুতরাং ছোট অর্ডারকেও গুরুত্বের সহিত নিয়ে কাজ করুন এবং বায়ারের সাথে ভালো ভাবে ব্যবহার করে কাজ ডেলিভার করুন।
৫) যখন আপনি একটা অর্ডার কমপ্লিট করবেন, বায়ারকে আবারো ধন্যবাদ জানান এবং পরবর্তীতে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করুন।
ছোট ছোট এই ব্যাপারগুলোই আমাদের দক্ষতা এবং প্রোফেশনালিটির গুন অনেকাংশে বাড়িয়ে দিবে এবং বেশি বেশি কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে।
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
Written By: Rasel Khondokar
Premium Residency Guide in KSA সৌদি আরবের Premium Residency (Sponsor-Free Residency) ২০২৬: যোগ্যতা, সুবিধা, আবেদন…
Should you send your child abroad? সন্তানকে বিদেশে পাঠান, এদেশ তার জন্য অনিরাপদ। কথাটি অনেকের…
BYD: এক অদ্ভুত মেগা-সাম্রাজ্যের গল্প! খনি থেকে জাহাজ—যেভাবে একটি গাড়ি কোম্পানি বদলে দিচ্ছে বৈশ্বিক উৎপাদনের…
High-Value Hard Skills for Computer Experts AI যুগে Computer Expert-দের যে Skills শিখলে Future আরও…
সফলতার গোপন ভাষা: যে ৫টি বাক্য আপনার ভাগ্য আটকে রেখেছে The secret language of success…
৩৩ বছর বয়সে আমার ৩৩টা নির্মম কিন্তু বাস্তব শিক্ষা ৩৩ বছরে বুঝেছি — লাইফ…