ব্ল্যাক ফ্রাইডে মূলত এমন একটি দিন, যেদিন ব্যবসায়ীরা নতুন আইটেম ও পণ্য বিক্রির উপর বিশেষ ছাড় দিয়ে ব্যবসায়িক স্বার্থ হাসিল করে থাকে।
ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। আমেরিকান রীতি অনুযায়ী শুক্রবার থেকেই শুরু হয় ক্রিসমাস হলিডে সিজন। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় থ্যাংকস গিভিং ডের পরদিনই অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবারটি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ।
১৮৬৯ সালের দিকে আমেরিকায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছিল, ঠিক সেই সময় মন্দা থেকে উত্তরণের উদ্দেশেই একটি বিশেষ দিবসের কথা ভেবেছিল ব্যবসায়ীরা।
মাহবুবওসমানী.কমের ব্ল্যাক ফ্রাইডে অফার দেখুন
কালো বলতে আমরা সাধারণত নেতিবাচক দিককে বুঝে থাকি, তবে ব্ল্যাক ফ্রাইডের ‘ব্ল্যাক’ শব্দটি ব্যবসায়িক দিক থেকে ইতিবাচক দিককে নির্দেশ করে। অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা যায়, একটি ব্ল্যাক ফ্রাইডে দিবসে যে পরিমাণ বেচাকেনা হয়, তাতে এই একদিনেই আমেরিকার অর্থনীতির সূচক একলাফে অনেক উপরে ওঠে যায়।
সাধারণত হিসাবের খাতায় লোকসানকে লাল কালিতে চিহ্নিত করা হলেও এ দিন শুরুর দিন থেকেই হিসাব-নিকাশ কালো কালিতে লেখা শুরু হয়ে যায়। কাজেই ব্যবসায় বিরাট লাভ দিয়ে যে দিনটি শুরু হয়, সেদিনকে যথার্থই ব্ল্যাক বলা যায়।
ব্ল্যাক ফ্রাইডেতে ব্যবসায়ী বা পণ্য নির্মাতারা তাদের নতুন পণ্যের বিক্রি শুরু করেন। কিন্তু ব্ল্যাক ফ্রাইডে নামটি এসেছে সম্পূর্ণ আলাদা একটি সূত্র থেকে। থ্যাঙ্কস গিভিং ডের ঠিক পরের দিন কেনাকাটার জন্য মানুষের ভিড়, হেভি ট্র্যাফিক জ্যাম -সব কিছু মহা বিরক্তির উদ্রেক করত।ট্রাফিক সামলাতে হিমশিম খেত ট্রান্সপোর্ট অথোরিটি, তখন এই সার্বিক পরিস্থিতিকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে ডাকা হত।
মাহবুবওসমানী.কমের ব্ল্যাক ফ্রাইডে অফার দেখুন
আবার অনেক অ্যামেরিকান এর বাইরেও নিজস্ব ধারনা পোষণ করেন এই নামকরন সম্পর্কে। তাদের মতে,ব্ল্যাক ফ্রাইডে শুরু হয় মাঝ রাত থেকে। মাঝ রাতেই ক্রেতাদের লাইন ধরা শুরু হয়, অন্ধকার থাকতেই স্টোর ওপেন করে দেয়া হয়, মানুষ হুড়মুড় করে দোকানের ভেতর ঢুকে যে যেটা আগে ধরতে পারে, সে সেটা সাথে সাথে কিনে ফেলে। এই সেলের ব্যাপারটা শেষ হয়ে যায় ঘন্টা খানিকের মধ্যে। অর্থাৎ সকাল হওয়ার আগেই। কাজেই সবকিছু ঘটে যায় দিনের আলো ফোটার আগে, তাই এই সেলের নাম ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’।
আমেরিকা, ইউরোপ ও চীনের এই ঢেউ বাংলাদেশেও এসে পড়েছে। তাই এ বছর অনেকগুলো ডিজিটাল সার্ভিস নিয়ে বিশেষ ছাড় তথা ক্যাশব্যাক ডেইজ চালু করেছে দেশীয় ডিজিটাল-কমার্স প্রতিষ্ঠান মাহবুবওসমানী.কম। বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে।
মাহবুবওসমানী.কমের ব্ল্যাক ফ্রাইডে অফার দেখুন
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
৪০-এর আগে ব্যবসা খোঁজে, ৪০-এর পর ব্যবসা খুঁজে পায় Before 40 You Search for a…
Premium Residency Guide in KSA সৌদি আরবের Premium Residency (Sponsor-Free Residency) ২০২৬: যোগ্যতা, সুবিধা, আবেদন…
Should you send your child abroad? সন্তানকে বিদেশে পাঠান, এদেশ তার জন্য অনিরাপদ। কথাটি অনেকের…
BYD: এক অদ্ভুত মেগা-সাম্রাজ্যের গল্প! খনি থেকে জাহাজ—যেভাবে একটি গাড়ি কোম্পানি বদলে দিচ্ছে বৈশ্বিক উৎপাদনের…
High-Value Hard Skills for Computer Experts AI যুগে Computer Expert-দের যে Skills শিখলে Future আরও…
সফলতার গোপন ভাষা: যে ৫টি বাক্য আপনার ভাগ্য আটকে রেখেছে The secret language of success…